Labels

Showing posts with label Gallary. Show all posts
Showing posts with label Gallary. Show all posts

Monday, August 13, 2018

ঈশ্বরদীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আজিম উদ্দীন বলেন, তাঁরা পথচারীদের মাধ্যমে ওই মরদেহ পড়ে থাকার খবর পান। তিনি বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। মুখের অংশ পচে গেছে। দেখে বোঝা যাচ্ছিল না লাশটি নারীর, না পুরুষের। সেখানে দুটি স্যান্ডেল ও গায়ের জামা পাওয়া যায়।

আজিম উদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ সেখানে যে জামা পেয়েছিল তা কয়েক ভাগে ছেঁড়া ছিল। এটি নারী না পুরুষের পোশাক, তা-ও প্রাথমিকভাবে বোঝা সম্ভব হয়নি। পাশাপাশি যে স্যান্ডেল পাওয়া যায় তাও মধ্যম আকৃতির,

মাদক আর ময়লায় অস্বস্তি

গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী যাওয়ার পথে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় রাখা হচ্ছে বাস। রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা–আবর্জনা। গত শনিবারের ছবি। প্রথম আলো
রাস্তায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত নালা না থাকায় অল্প বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। কিছু রাস্তা ভালো, অনেক রাস্তা ভাঙাচোরা। বাসস্ট্যান্ড থাকলেও গাড়ি এলোমেলোভাবে রাস্তায় রাখা হচ্ছে। দেখা দিচ্ছে যানজট। খেলার মাঠ, পার্ক ও গণকবরস্থান নেই। আছে মাদকের ছড়াছড়ি।

এ চিত্র গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের। গাজীপুরের মারিয়ালী, পশ্চিম জয়দেবপুর ও টেক ভাড়ারিয়া এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডটি।

গত শনিবার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের কোথাও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। যে সেখানে পারছে, সেখানেই ময়লা ফেলছে। মূল রাস্তার ওপর, পাড়া-মহল্লার যত্রতত্র ময়লা পড়ে থাকে। দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম (পানিনিষ্কাশনব্যবস্থা) না থাকায় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যান্য ওয়ার্ডের চেয়ে এখানকার রাস্তাগুলো তুলনামূলক ভালো। জয়দেবপুর বাসস্ট্যান্ডের উল্টো দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে শহীদ নিয়ামত সড়ক লক্ষ্মীপুরা হয়ে তিনসড়ক এলাকার দিকে চলে গেছে। পুরো সড়কটিই পিচঢালা। কিন্তু কয়েক জায়গায় রাস্তার ওপর দোকানপাট বসানো হয়েছে। জয়দেবপুর বাসস্ট্যান্ডটিও এই ওয়ার্ডেই। বেশ বড় স্ট্যান্ড। তবে বাসগুলো ভেতরে না রেখে রাখা হচ্ছে রাস্তায়। এতে সব সময় সেখানে যানবাহনের জটলা থাকে। শহীদ নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা আবির হোসেন বলেন, ওয়ার্ডের রাস্তাগুলো আগের তুলনায় ভালো হয়েছে।