গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী যাওয়ার পথে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় রাখা হচ্ছে বাস। রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা–আবর্জনা। গত শনিবারের ছবি। প্রথম আলো
রাস্তায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত নালা না থাকায় অল্প বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। কিছু রাস্তা ভালো, অনেক রাস্তা ভাঙাচোরা। বাসস্ট্যান্ড থাকলেও গাড়ি এলোমেলোভাবে রাস্তায় রাখা হচ্ছে। দেখা দিচ্ছে যানজট। খেলার মাঠ, পার্ক ও গণকবরস্থান নেই। আছে মাদকের ছড়াছড়ি।
এ চিত্র গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের। গাজীপুরের মারিয়ালী, পশ্চিম জয়দেবপুর ও টেক ভাড়ারিয়া এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডটি।
গত শনিবার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের কোথাও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। যে সেখানে পারছে, সেখানেই ময়লা ফেলছে। মূল রাস্তার ওপর, পাড়া-মহল্লার যত্রতত্র ময়লা পড়ে থাকে। দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম (পানিনিষ্কাশনব্যবস্থা) না থাকায় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যান্য ওয়ার্ডের চেয়ে এখানকার রাস্তাগুলো তুলনামূলক ভালো। জয়দেবপুর বাসস্ট্যান্ডের উল্টো দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে শহীদ নিয়ামত সড়ক লক্ষ্মীপুরা হয়ে তিনসড়ক এলাকার দিকে চলে গেছে। পুরো সড়কটিই পিচঢালা। কিন্তু কয়েক জায়গায় রাস্তার ওপর দোকানপাট বসানো হয়েছে। জয়দেবপুর বাসস্ট্যান্ডটিও এই ওয়ার্ডেই। বেশ বড় স্ট্যান্ড। তবে বাসগুলো ভেতরে না রেখে রাখা হচ্ছে রাস্তায়। এতে সব সময় সেখানে যানবাহনের জটলা থাকে। শহীদ নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা আবির হোসেন বলেন, ওয়ার্ডের রাস্তাগুলো আগের তুলনায় ভালো হয়েছে।
Showing posts with label about us. Show all posts
Showing posts with label about us. Show all posts
Monday, August 13, 2018
Saturday, August 11, 2018
‘শ্রাবণ ট্র্যাজেডি’ আসছে ১৩ আগস্ট
ঢাকার মঞ্চে আসছে নতুন নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনকে সুপরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গবেষণালব্ধ মঞ্চনাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। এটি মহাকালের চল্লিশতম প্রযোজনা। ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামানের লেখা নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন।
নির্দেশক জানান, দীর্ঘ ১০ মাস ধরে এ পাণ্ডুলিপি পর্যালোচনা ও পাঠচক্র এবং দেড় মাস ধরে একটানা মহড়া করে উদ্বোধনী মঞ্চায়ন প্রস্তুতির জন্য প্রায় ৪০ জন নাট্যকর্মী নিয়মিত অভিনয় ও নেপথ্যে কাজ করছেন।

Subscribe to:
Posts (Atom)